বুধবার, ২৯ ফেব্রুয়ারি, ২০১২

‘সাংবাদিকদের দায়িত্বশীল এবং সংকট মোকাবিলায় আরো দক্ষ হতে হবে সেনাবাহিনীকে’

জাতীয় সংকট মোকাবিলায় সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেছেন, পিলখানা হত্যাযজ্ঞের মতো জাতীয় সংকটকালে সাংবাদিকদের আরো দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। তেমনি সেনাবাহিনীসহ অন্যান্য বাহিনীকেও সংকট মোকাবিলায় হতে হবে আরো দক্ষ। গতকাল মঙ্গলবার বাংলাদেশ ইনস্টিটিউট অব জার্নালিজম অ্যান্ড ইলেক্ট্রনিক মিডিয়া (বিজেম) আয়োজিত ‘পিলখানা হত্যাযজ্ঞ : গণমাধ্যমের ভ‚মিকা’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এ আহ্বন জানান।

শোবারঘর পাহারায় সরকার অপারগ কথাটির মাত্রিকতা অনুসন্ধান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে সিলেট জেলা আওয়ামী লীগের মতবিনিময় সভায় সাংবাদিক সাগর সরওয়ার ও মেহরুন রুনির হত্যাকাণ্ড প্রসঙ্গে সরকারের নিশ্চিদ্র নিরাপত্তা দানের সক্ষমতা নিয়ে আলোকপাত করেছেন (২৩ ফেব্র“য়ারি ২০১২)। এরপর থেকে বিষয়টি বহুল আলোচিত হয়ে উঠেছে।
নিহত সাংবাদিক দম্পতি একটি ফ্ল্যাট বাড়িতে ভাড়া থাকতেন এবং সেখানেই ঘাতক বা ঘাতকরা তাদের প্রাণপাত ঘটায়।

পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ বিল সংসদে পাস

পর্নোগ্রাফি তৈরির জন্য সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানার বিধান রেখে ‘পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ বিল-২০১২’ সংসদে পাস হয়েছে। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদের চলতি ১২তম অধিবেশনের ১৮তম কার্যদিবসে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বিলটি পাসের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়। এর আগে বিলের ওপর দেওয়া জনমত যাচাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাব নাকচ হয়।